বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

হিলারিকে প্রেসিডেন্ট করার আর্জিতে ২০ লাখ স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hilariআওয়ার ইসলাম: ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে প্রেসিডেন্ট নির্বাচিত করার এক আবেদনে সই করেছেন দেশটির ২০ লাখেরও বেশি নাগরিক। আবেদনে ইলেকটোরাল কলেজের সদস্যদেরকে আগামী মাসের বৈঠকে এ নির্বাচন সম্পন্ন করার আর্জি জানানো হয়েছে।

আবেদনকারীরা বলেছেন, পপুলার ভোটে প্রায় ৩,০০,০০০ ভোটের ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন হিলারি ক্লিন্টন। কাজেই তাকে প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে।

আবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের যোগ্য নন। তিনি এ পর্যন্ত বহু মার্কিন নাগরিককে বলির পাঁঠা বানিয়েছেন, দম্ভ দেখিয়েছেন, যৌন নিপীড়ন চালিয়েছেন এবং সর্বোপরি প্রশাসন চালানোর অনভিজ্ঞতা তাকে প্রেসিডেন্ট পদে একজন বিপজ্জনক ব্যক্তিতে পরিণত করবে।

আবেদনে আরো বলা হয়েছে, ‘মন্ত্রী ক্লিন্টন পপুলার ভোটে জয়ী হয়েছেন এবং তাকেই প্রেসিডেন্ট করতে হবে।’

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থায় প্রতি চার বছর পরপর ইলেকটোরাল কলেজের সদস্যরা দেশটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করেন। আগামী ১৯ ডিসেম্বর এই কলেজের ৫৩৮ সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাধারণত, জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকেই তারা অনুমোদন দেন। কিন্তু কারিগরিভাবে প্রথা ভেঙে জননির্বাচিত প্রেসিডেন্টকে বাদ দিয়ে অন্য কোনো প্রার্থীকে বেছে নেয়ার অধিকার তাদের রয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ