বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

মন্ত্রী ছায়েদুল পদত্যাগ না করা পর্যন্ত শাহবাগে আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sahbagআওয়ার ইসলাম: নাসিরনগরে হিন্দু বাড়িঘরে হামলার ঘটনায় কটুক্তিকারী মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হক পদত্যাগ না করা পর্যন্ত শাহবাগে আন্দোলন চলবে বলে জানিয়েছে অবরোধকারীরা।

শুক্রবার দুপুর থেকে শাহবাগ ঘিরে প্রায় আড়াই ঘণ্টা ধরে ছায়েদুল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষরা। এসময় বিক্ষোভকারীরা মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠনের ব্যানারে পাঁচ শতাধিক শিক্ষার্থী শুক্রবার বেলা পৌনে ১২টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীদের এই বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নিয়েছেন। সড়ক বন্ধ থাকায় শাহবাগ হয়ে কোনো দিকেই যানবাহন চলাচল করতে পারছে না।

আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থী সমাবেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ও সনাতন ধর্মের মানুষদের নির্যাতনের শিকার হতে হয়েছিল। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়ার কথা বলেছিলেন আজও তা হয়নি। এখনও সনাতন ধর্মের মানুষের উপর নির্যাতন চলছে, এটা দুঃখজনক।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ