শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

ইসরাইলি বাহিনীর গুলিতে শহীদ আরো ১ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistinআওয়ার ইসলাম: ইসরাইলের বাহিনী আজ(বুধবার) অধিকৃত ফিলিস্তিনে আরো এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে । জর্দান নদীর পশ্চিম তীরে এ বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটেছে।

তরুণ ফিলিস্তিনি ছুরি দিয়ে হামলা চালাতে চেয়েছিল বলে অভিযোগ করেছে ইহুদিবাদী ইসরাইল। জর্দান নদীর পশ্চিমতীরে হাওয়ারা শহরের কাছে এ তরুণকে হত্যা করা হয়।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলি বাহিনীর হামলায় ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহত ফিলিস্তিনিরা হামলা করতে চেয়েছিল বা হামলা করেছিল বলে একই ভাবে দাবি করেছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী।

ইহুদিবাদী ইসরাইলি হত্যা জন্য গুলি করার যে নীতি গ্রহণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো তার কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে, তেল আবিবের এ নীতি অনেক মৃত্যুর কারণ হয়ে উঠেছে।

এদিকে জর্দান নদীর পশ্চিম তীর ও আল কুদস বা পূর্ব জেরুজালেমে অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী ১৫ ফিলিস্তিনিকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দুই সদস্যও রয়েছেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ