বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

২৭ শর্তে অনুমতি পেল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnpআওয়ার ইসলাম: বিএনপিকে ঢাকা  মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ২৭ টি শর্তে  সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। এই ২৭ শর্তে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে সমাবেশ করতে পারবে দলটি।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্দেশ্য করে সোমবার ওই অনুমতিটি দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অ্যাসিসট্যান্ট টু কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

বিএনপি বলেছে, বিষয়টি তাদের মৌখিকভাবে অবগত করা হয় সোমবার সন্ধ্যায়, তবে সমাবেশের অনুমতির চিঠিটি তারা আজ মঙ্গলবার সকালে হাতে পায়।

ওই চিঠিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্দেশ করে বলা হয়েছে, ‘আপনার ৬ নভেম্বর ২০১৬ তারিখের আবেদনের প্রেক্ষিতে নিম্নবর্ণিত শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে ৮ নভেম্বর ২০১৬ ১৪.০০ ঘটিকায় (দুপুর ২টায়) শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর উদ্যোগে আলোচনা সভা আয়োজনের অনুমতি প্রদান করা হলো।’

বিএনপিকে পাঠানো ডিএমপির চিঠি

বিএনপির নেতাকর্মীরা বলছেন, ৮ নভেম্বরের সমাবেশের অনুমতি ৮ নভেম্বর দুপুরে আসাটা হাস্যকর এবং অযৌক্তিক।

মঙ্গলবার দুপুরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা ১৩ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করতে চান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ