শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

‘হিলারি ও ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে ঘৃণিত প্রার্থী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk69092b5a9bf8puj_800c450আওয়ার ইসলাম: আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন তার দুই প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার ইতিহাসে এই দু’জনের মতো এত ঘৃণ্য প্রার্থী আর কখনো ছিল না।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি সম্প্রতি স্টেইনকে আক্রমণ করে বক্তব্য দেয়ার পর এক রেডিও সাক্ষাৎকারে এ মন্তব্য করেন গ্রিন পার্টির এই প্রেসিডেন্ট প্রার্থী। নিউজরেডিও’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার প্রধান দু’টি দল দেশে একটি ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। কাজেই জনগণ যেন এই দুই দলের প্রার্থীকে রায় দিয়ে তাদের ভোট নষ্ট না করে। এর পরিবর্তে এমন একটি দলের প্রার্থীকে ভোট দেয়া উচিত যেটি আমেরিকায় সত্যিকারের পরিবর্তন আনতে চায়।

স্টেইনের পাশাপাশি আসন্ন নির্বাচনে লিবার্টারিয়ান প্রার্থী গ্যারি জনসনকে সাম্প্রতিক টেলিভিশন বিতর্কে অংশই নিতে দেয়া হয়নি। আমেরিকারই অনেক মানুষ এখনো জানেন না তাদের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ও ট্রাম্প ছাড়া আরো দু’জন প্রার্থী রয়েছেন।

গ্রিন পার্টির প্রার্থী স্টেইন  বলেন, ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা তাদের দুই প্রার্থীকে ভোট দেয়ার জন্য জনগণের ওপর যে চাপ সৃষ্টি করছে তা রীতিমতো ভীতিকর। এই দুই দল চায় জনগণ তৃতীয় কোনো প্রার্থীকে ভোট না দিক। এটিকে তিনি কথিত গণতন্ত্রের মারাত্মক ত্রুটি বলে অভিহিত করেন।

জিল স্টেইন বলেন, আমাদের ইতিহাসে হিলারি ও ডোনাল্ড সবচেয়ে ঘৃণ্য ও অবিশ্বস্ত প্রার্থী। আমাদের ভোট অর্জন করার যোগ্যতা তাদের নেই। তারা আমাদের ভোট জোর করে গ্রহণ করতে চায়। আমরা স্বেচ্ছায় তাদেরকে ভোট দেব না।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ