বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মক্কা নগরীকে হামলার লক্ষ্যবস্তু বানানো জঘন্য কাজ: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmad-shofi-copy

আওয়ার ইসলাম: ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান সৌদি আরবে মক্কা নগরীকে লক্ষ্য করে ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমীর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

তিনি বলেন, মুসলিম উম্মাহর বিশ্বাস ও ঐক্যের মৌলিক প্রতীক কিবলা ও বায়তুল্লাহ’র স্থান পবিত্র মক্কা নগরীকে হামলার লক্ষ্যবস্তু করা জঘন্যতম দুঃসাহসী কাজ। এটা মুসলিম বিশ্বের দেড়শতাধিক মুসলমানের হৃদয়ে আঘাত হানার শামিল। তিনি বলেন, সমগ্র মুসলিম বিশ্বের প্রতিটি মুসলমানকে এই হামলার বিরুদ্ধে সোচ্চার প্রতিক্রিয়া জানাতে হবে।

মক্কায় হামলা দেড়শ কোটি মুসলিমের উপর হামলা: শায়েখ সুদাইসপবিত্র মক্কায় হুথিদের হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহবান সৌদির

৪ নভেম্বর শুক্রবার আল্লামা আহমদ শফী’র প্রেসসচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

আল্লামা আহমদ শফী বলেন, সৌদি আরব সরকারিভাবে এই হামলায় যোগসাজশের জন্য ইরানের শিয়া শাসকদের দায়ী করে বলেছে, ইরানের শিয়া ধর্মীয় নেতা খামেনির নির্দেশেই এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে। তিনি বলেন, সৌদি আরবের এই অভিযোগ গভীর তাৎপর্য বহন করে। সুন্নী মুসলমানদের বিরুদ্ধে শিয়াদের ষড়যন্ত্রের ইতিহাস ইসলামের শুরু থেকেই চলে আসছে। পবিত্র মক্কা ও মদীনা নগরীকে দখলে নেওয়ার চেষ্টার কথা শিয়ারা প্রকাশ্যেই বলে থাকে। এই শিয়াদের আগ্রাসন ও কূটচালের কারণে পুরো মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভে পরিণত হয়েছে। ইরাক, সিরিয়া, বাহরাইন ও ইয়েমেনে প্রভাব বিস্তারের মাধ্যমে সৌদি আরবকে ঘিরে ফেলে শিয়ারা পবিত্র হারামাইন শরীফাইনকে দখলে নেওয়ার ষড়যন্ত্রের পথেই আগ্রসর হতে চাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। মুসলমানদের পবিত্র হজ্বব্রত পালনের সময়ও শিয়াদের বিশৃঙ্খলা সৃষ্টি ও নà¦