বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আমাদের নীতি দেশকে উন্নত করা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina3আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায় দর্শনকে কাজে লাগিয়ে আমরা ধনী-গরিবের বৈষম্য কমাতে সক্ষম হয়েছি। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। তারপরও বহুদূর যেতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪৫তম সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের  নীতি দেশকে উন্নত করা। সমবায়কে বহুমুখী হিসেবে গড়ে তোলা। সমবায়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবো।

তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণের বদলে ক্ষুদ্র সঞ্চয় ব্যবস্থা চালু করা হয়েছে। ক্ষুদ্র সঞ্চয় ব্যবস্থার আওতায় কেউ ২০০ টাকা জমা দিলে তাকে আরও ২০০ টাকা করে দুই বছর পর্যন্ত দেয়া হবে। এর মধ্য দিয়ে প্রত্যেকে স্বাবলম্বী হবে।

শেখ হাসিনা বলেন, সমবায় দর্শনকে বঙ্গবন্ধু সত্যিকারের দর্শন হিসেবে দেখেছিলেন। এটাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু চেয়েছিলেন সমাজের ধনী-গরিবের বৈষম্য দূর করতে। এ দর্শন কাজে লাগিয়ে আমরা ধনী-গরিবের বৈষম্য কমাতে সক্ষম হয়েছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ