বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সৌদি ও তুরস্ককে রক্তের বন্যায় ভাসিয়ে দিতে বলল বাগদাদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

HT_abu_bakr_al_baghdadi_isis_leader_jt_140705_12x5_1600 copyআমিন ইকবাল: সৌদি আরব ও তুরস্ককে রক্তের বন্যায় ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। সম্প্রতি একটি অডিও বার্তায় এমন হুমকি দেয় আইএস প্রধান আবু বকর আল বাগদাদি।

ফরেন ডেস্ক নিউজ সূত্র জানায়, ‘ইন্টারনেটে প্রচার হওয়া এক অডিও বার্তায় আবু বকর আল বাগদাদি বলেন, সৌদি আরবের মুসলমানরা বিশ্ব মুসলমানের ভাই নয়, তারা শয়তানের বন্ধু। তারা মুসলিমবেশী গাদ্ধার। কারণ, তারা ইহুদি-নাসারাদের সঙ্গে হাত মিলেয়ে আইএসের বিরুদ্ধে লড়াইকারীদের সাহায্য-সহযোগিতা করছে। তাদেরকে রক্তের বন্যায় ভাসিয়ে দাও।’

অভিও বার্তায় সৌদির সাথে তুরস্ককেও রক্তের বন্যায় ভাসিয়ে দেয়ার হুমকি দেয় আবু বকর আল বাগদাদি।

এদিকে, আইএস প্রধানের এমন হুমকিকে একটি তামাশামাত্র বলে মন্তব্য করেছেন সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল আল আনসারি। বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জঙ্গিরা অপহরণ, হত্যা এবং মুসলমানদের শিরশ্চেদ করছে- তারাই আবার সাম্প্রদায়িক যুদ্ধে ইসলামিক সাম্প্রদায়কে ধাবিত করার চেষ্টা করছে।’

-দৈনিক পাকিস্তান