শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে ১৭ জনের মৃত্যু, আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak_train2আওয়ার ইসলাম: পাকিস্তানের করাচিতে দুই ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন বলে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন।

রেলওয়ে পুলিশের সুপারিনটেনডেন্ট নাসির নাজির জানিয়েছেন, জুমা গোথ ও লানধি স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকা ফারিদ এক্সপ্রেস ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় জাকারিয়া এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের কমপক্ষে দুটি বগি উল্টে যায়।

নাসির নাজির বলেন, এই সংঘর্ষের কোনো কারণ এখনো জানা সম্ভব হয়নি। উদ্ধার অভিযানই এখন অগ্রাধিকার।

জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারের (জেপিএমসি) প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের মর্গে ১৭টি লাশ নিয়ে আসা হয়েছে।

এর আগে ইদি ফাউন্ডেশনের ফয়সাল ইদি ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন।

টিভি ফুটেজে দেখা গেছে, ট্রেন দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনের বিধ্বস্ত বগিতে অনেক যাত্রী আটকা পড়ে আছে বলে ডন অনলাইনের আপডেট নিউজে জানানো হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে। বিধ্বস্ত বগিগুলো থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। বেশ কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

নাসির নাজির জানিয়েছেন, সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। তবে তার কাছে এখন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ উদ্ধারকাজ।

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা অহরহ হয়ে থাকে। হাজার হাজার কিলোমিটার ট্রেন লাইন রয়েছে, যা সেই ব্রিটিশ আমলের। দুর্ঘটনার পরিমাণ বেড়ে গেলেও তা রোধে কার্যকরী কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ