বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আইএস প্রধান বাগদাদি অবরুদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

HT_abu_bakr_al_baghdadi_isis_leader_jt_140705_12x5_1600 copyআওয়ার ইসলাম: আইএস প্রধান আবু বকর আল বাগদাদি মসুল শহরে ইরাকি সেনার পাতা ফাঁদে পা দিয়েছেন । তাকে এখন ঘিরে ফেলেছে ইরাকি সেনারা।

গত ৮–‌৯ মাস ধরে ইরাকে আইএস জঙ্গিদের শেষ ঘাঁটি মসুল দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে ইরাকি সেনাবাহিনী। এই গোটা সময়টা বাগদাদি আত্মগোপন করে ছিলেন। কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। কিন্তু গুপ্তচরদের খবর ছিল, মসুলেই আছে বাগদাদি। সেখানেই গোপন আস্তানায় বসে রণকৌশল ঠিক করে দিচ্ছে। কাজেই মসুলে চূড়ান্ত হামলার পাশাপাশি বাগদাদিরও খোঁজ চলছিল। হঠাৎই সাফল্য এলো বুধবার। জানা গেল, সেনাবাহিনীর কৌশলী চেষ্টায় গোপন ঘাঁটি থেকে বেরিয়ে এসেছেন বাগদাদি। এবং বেরিয়েই বেকায়দায়। চারদিক থেকে ঘিরে ধরেছে ইরাকি বাহিনী। এই সুযোগে তাকে হত্যা করা গেলে গভীর সঙ্কটে পড়বে আইএস সদস্যরা।

চলতি সঙ্ঘর্ষের মধ্যেই তাদের নতুন একজন ‘‌খলিফা’‌ খুঁজে নিতে হবে। নয়ত নেতৃত্বের সঙ্কটে আরো কঠিন অবস্থায় পড়বে কোণঠাসা আইএস গোষ্ঠী।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ