বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

এমপি বদির ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bodiআওয়ার ইসলাম: দুর্নীতির দায়ে সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা করেন।

অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার-৪ আসনের এমপি বদির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে।

রায় ঘোষণার সময় সরকার দলীয় এই সংসদ সদস্য আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক প্রতিক্রিয়ায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি করলে কোনো প্রভাবশালীও ছাড় পাবে না।

আসামিপক্ষের আইনজীবী নাসরীন সিদ্দিকা লীনা বলেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ