শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের আগ্রাসী ভূমিকা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-iran-map

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আগ্রাসী ভূমিকা ও আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধে তাদের নিজ নিজ ভূমিকা ও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।

ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে এবং সৌদি সীমান্তে ইরানে নির্মিত ক্ষেপণাস্ত্রের সাহায্যে মিলিশিয়াদের হামলার ব্যাপারে ইরানের যে বক্তব্য মিডিয়ায় ১৭-১১-১৪৩৭ হিজরি তারিখে প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। গতকাল এক প্রতিবাদলিপিতে সৌদি
দূতাবাস বলেছে, বার্তা সংস্থা ফারস নিউজ প্রচারিত বিবৃতিতে আন্তর্জাতিক সনদ ও চুক্তিসমূহের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের আচরণে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ খারাপ রূপ নিয়েছে। এটি ইয়েমেনের ভ্রাতৃপ্রতীম জনগণের জন্য দ্বিগুণ ট্র্যাজেডি। পাশাপাশি তা সৌদি আরবের নিরাপত্তার জন্যও হুমকি স্বরূপ। এমতাবস্থায় ইরানি অপপ্রচারের জবাবে নিম্নলিখিত ক্ষেত্রে সৌদি সরকার মিডিয়া ওয়ার্ক ও গণসংযোগ জোরদার করতে আগ্রহী।
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ