বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কেন নির্বাচনে যাব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ershadআওয়ার ইসলাম: জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘সামনে জেলা পরিষদ নির্বাচনের কথা হচ্ছে। কেউ কেউ যেতে চাইলেও অনেকেই নির্বাচনে যেতে চায় না। কেন নির্বাচনে যাব? গিয়ে কী হবে? এখনো নির্বাচনে বোমাবাজি হচ্ছে। কেন্দ্র দখল, রক্তারক্তির ঘটনা ঘটছে।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব সংহতি আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘খবরের কাগজে লেখা দেখছি, আগাম সংসদ নির্বাচন হতে পারে। নির্বাচনের জন্য আমরা যেকোনো সময় প্রস্তুত রয়েছি।’ তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলকে শক্তিশালী করো, শক্তি অর্জন করো। কারণ, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। তোমাদের নির্দেশ দিচ্ছি, জনগণের কাছে যাও, তাদের ভালোবাসা অর্জন করো। তাহলে আমরা ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারব।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ