বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

অমানবিক! নিজেও মরলেন ছেলেকেউ মারলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bishপাবনা: পাবনার ভাঙ্গুড়ায় পারিবারিক কলহের জের ধরে শিশু সন্তানসহ রুবিনা খাতুন (৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন।

রোববার সকাল ১১টায় এ বিষ পান করার পর বেলা ৩টার দিকে পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

রুবিনা ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের কালিকাদহ গ্রামের আব্দুল আলিমের স্ত্রী।

রুবিনার ভাই দুখুল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে রুবিনা খাতুন স্বামী আব্দুল আলীমের অনুপস্থিতিতে নিজে কীটনাশক সেবন করেন এবং তার শিশু সন্তান রাহুলকেও সেবন করান। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থার অবনতি হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকাল ৩টার দিকে সেখানে তাদের মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং এর জন্য কারা দায়ী তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরআর

<