বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

goessharআওয়ার ইসলাম: যে কোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীতে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন গয়েশ্বর।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণ ভোট দিতে পারলে বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকানো যাবে না।’

নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘৫ জানুয়ারির মতো নির্বাচনের পরিকল্পনা থাকলে প্রস্তুতির দরকার কি? কোনো দলকে খুশি করার জন্য নয়, এমন নির্বাচন কমিশন গঠন করতে হবে যাতে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিএনপি ৩০০ আসনে নমিনেশন দেওয়ার মতো ক্ষমতা রাখে। বিএনপির আবার প্রিপারেশনের (প্রস্তুতি) দরকার আছে নাকি?  প্রিপারেশন হাসিনার দরকার। তার ভোট কেমনে কাটতে হইব। ভোটাররে ভোট দিতে দিব না, তার একটা প্রিপারেশন দরকার হবে। বাট বিএনপির ভোট কাটার জন্য প্রিপারেশনের দরকার নাই। বিএনপির প্রার্থী নির্বাচনে প্রিপারেশনের দরকার নাই। যে কোনো সময় বিএনপি নির্বাচনের জন্য সদা প্রস্তুত। সেই নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে তো বিএনপির আসন আটকায়া রাখে এমন কোনো শক্তি বাংলাদেশের নাই।’

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান।

সূত্র: এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ