বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘বন্দুকযুদ্ধে’ ফাঁসির আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bondhuk20160214024456আওয়ার ইসলাম : জয়পুরহাট সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি শাফিন (৩৮)  নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জামালপুর ইউপির বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, শাফিন দাদরা-জন্তিগ্রাম এলাকায় নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে একের পর এক খুন, ডাকাতি, ছিনতাইয়ের মতো কাজ করত। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় ছয়টি হত্যাসহ ১০ মামলা রয়েছে। এর মধ্যে একটি খুনের মামলায় শাফিনের ফাঁসির আদেশও হয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

তিনি জানান, দাদরা জন্তিগ্রামের বেলতলী এলাকায় মামুন পাম্পের নিকট শাফিনের অবস্থান করার খবর পেয়ে রাত তিনটার দিকে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবকে লক্ষ্য করে শাফিনের সঙ্গীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাফিনকে জেলা হাসপাতালে তিনটা ৪০ মিনিটে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ