বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

২ বছরের মধ্যে নতুন ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anisul-hakআওয়ার ইসলাম: আগামী দুই বছরের মধ্যে একটি নতুন ঢাকা শহর উপহার দিবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি ঢাকা উত্তরকে নতুন করে সাজাতে এরই মধ্যে কাজে নেমে পড়েছেন।

আনিসুল হক বলেন, একটি নিরাপদ, সবুজ, পরিচ্ছন্ন, মানবিক, স্মার্ট ও স্বাস্থ্যকর আবাসস্থল হিসেবে ঢাকা মহানগরীকে গড়ে তোলার লক্ষ্যে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঢাকা শহর প্রতিদিন বদলাচ্ছে। আগামী দুই বছরের মধ্যে একটি নতুন ঢাকা শহর উপহার দেয়া যাবে।

ডিএনসিসি, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মিলিত আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সোমবার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি জানান, দেহের বিভিন্ন অঙ্গের মতো শহরটাকে পরিচ্ছন্ন রাখতে হলে নিজেদের আবাসস্থল এবং চারপাশ পরিষ্কার করতে হবে। এছাড়া নগরীর পরিবেশ বাসযোগ্য রাখতে প্রত্যেকের বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর জন্য তিনি উপস্থিত শিক্ষার্থীদের অনুরোধ জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ