হাওলাদার জহিরুল ইসলাম; দেওবন্দ থেকে
কওমি মাদরাসায় প্রতি বছরই নতুন করে ভর্তি হওয়ার নিয়ম রয়েছে৷ দারুল উলুমসহ উপমহাদেশের সব কওমি মাদরাসায় শিক্ষাবর্ষ শুরু হয় রমজানের পর থেকে৷ ঈদের ৭ দিন পর থেকে ভর্তি শুরু হয়৷ দারুল উলুমে ক্লাস শুরু হয় শাওয়াল মাসের শেষের দিকে৷ দারুল উলুমের ভর্তি পরীক্ষা হয় বেশ শক্ত পোক্তভাবে৷ ছাত্ররা এর জন্য এক থেকে দেড় মাস পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করে৷ পড়তে পড়তে ছাত্ররা রাত দিন একাকার বানিয়ে ফেলে৷ ঈদুল ফিতর নামের আনন্দের দিনটাকেও ভুলে যায়৷
দারুল উলুমে দাওরায়ে হাদিসের পরীক্ষাটাই সর্বাধিক গুরুত্ব পায়৷ এই ক্লাসে দেশের বাইরের ছাত্ররাও অংশগ্রহণ করে৷ ফলে ছাত্রদের মাঝে প্রতিযোগিতাটাও হয় খুব বেশি৷ অন্য ক্লাসের তুলনায় প্রায় চারগুণ বেশি ছাত্র দাওরায়ে হাদিসের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে থাকে৷ একদিনে দুই কিতাব করে মোট ছয় কিতাবের লিখিত পরীক্ষা হয়৷ একটি পরীক্ষার পর একদিন বিরতি থাকে৷ ভর্তি পরীক্ষার কোনো খাতা দারুল উলুমের শিক্ষকগণ দেখেন না৷ বরং দেশের বড় বড় মাদরাসার বিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে খাতা দেখানো হয়৷ যাতে দারুল উলুমের প্রতি পক্ষপাতিত্বের সামান্য অভিযোগও না ওঠে৷ পরীক্ষার প্রায় দশদিন পর রেজাল্ট প্রকাশিত হয়৷
দেওবন্দের দাওরা হাদিসে অতিরিক্ত ৬৫০ ছাত্র ভর্তির সিদ্ধান্ত
সব কওমি মাদরাসায়ই ছাত্রদের জন্য আবাসিক থাকাওয়ার ব্যবস্থা থাকে৷ কোনো কোনো মাদরাসায় ছাত্রদের থেকে মাসিক চার্জ নেয়া হয়৷ দারুল উলুমে ছাত্রদের থেকে কোনো প্রকারের বেতন বা চার্জ নেয়া হয় না৷ থাকা, খাওয়া, বিদ্যুৎ, পানি সবই মিলে ফ্রীতে৷ কেবল ভর্তি পরীক্ষায় পাশ করতে পারলেই হয়৷ প্রতি বছরই দাওরায়ে হাদিস জামাতে নতুন করে ছাত্র নেয়া হয়৷ মেশকাত জামাত শেষ করে আসা ৫/৬ শ' ছাত্রের বাইরে প্রায় পাঁচ শ' নতুন ছাত্র নেয়া হয়৷ এ বছরও তাই হয়েছিলো৷ কিন্তু হঠাৎই দারুল উলুমের ১০০ বছরের রেকর্ড ভঙ্গ করে ফলাফল প্রকাশের সাত দিন পর নতুন করে আরো ৬০০ ছাত্রের তালিকা প্রকাশ করা হয়৷ (ফলে দাওরা হাদিস জামাতের ছাত্রসংখ্যা বেড়ে দাড়ায় প্রায় ১৮ শ'র কোঠায়৷) নোটিশে ঘোষণা আসে তাদেরও দাওরায়ে হাদিসে ভর্তির সুযেগ দেয়া হবে৷ হাড়ভাঙা পরিশ্রম করে ইমতিহ