বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

চিকিৎসার জন্য মালয়েশিয়া গেলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

allahma-shafiআওয়ার ইসলাম: হাঁটুর উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়া গেলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার মহা পরিচালক আল্লামা শাহ আহমদ শফী। ১৯ অক্টোবর বুধবার তিনি মালয়েশিয়ার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন। চিকিৎসা শেষ করেই তিনি সরাসরি দেশে ফিরবেন বলে জানা গেছে।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ টেলিফোনে আওয়ার ইসলামকে বলেন, হুজুর দীর্ঘ দিন ধরেই হাঁটুর অসুস্থতায় ভুগছেন। এর আগেও দেশে একাধিকবার চিকিৎসা হয়েছে। ইদানিং হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

মালয়েশিয়ায় কোনো সম্মেলন বা সেমিনারে অংশ নিবেন কিনা জানতে চাইলে মাওলানা ইসলামাবাদী বলেন, হুজুর চিকিৎসার জন্যই মালয়েশিয়ায় গেছেন। অন্য কোনো প্রোগ্রামে অংশ নিবেন না। চিকিৎসা শেষে সরাসরি তিনি চট্টগ্রাম ফিরবেন বলেই জানি।

মালয়েশিয়ার সফরে হুজুরের একান্ত খাদেম মাওলানা শফীও সঙ্গে রয়েছেন।

আজিজুল হক ইসলামাবাদী সবার কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত চিকিৎসা শেষে সুস্থতা লাভ করে দেশে ফিরতে পারেন তৌহিদী জনতার মহান নেতা আল্লামা শাহ আহমদ শফী।

আওয়ার ইসলাম/রোকন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ