বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

এবার হিলারির নগ্ন মূর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hilariআওয়ার ইসলাম: ডোনাল্ড ট্রাম্পের পর এবার হিলারি ক্লিনটন। নিউইয়র্কের ব্যস্ততম রাস্তায় বসল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দীর নগ্ন মূর্তিও।

মঙ্গলবার রাস্তার মাঝেই মূর্তিটি বসানো হয়। দেখা যায়, উলঙ্গ হিলারি মূর্তির পা–জোড়া গরুর মতো, খুরওয়ালা। পাশ থেকে উঁকি মারছে একটি পুরুষের মুখ।

নিউ ইয়র্কের রাস্তায় মূর্তিটি দেখতে মুহূর্তে ভিড় জমে যায়। পরে অনেকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এমনকী নিন্দা করেন এক মহিলার এরকম নগ্ন মূর্তি তৈরিতে।

এর মাঝেই স্থানীয় একটি মিউজিয়ামের এক মহিলা কর্মী ধাক্কা দিয়ে ফেলে দেন মূর্তিটি।

তার পর সেটির ওপর চেপে বসে থাকেন, যাতে আর তোলা না যায়। যদিও পরে অনুমতি না থাকায় হিলারির উলঙ্গ মূর্তিটি যিনি তৈরি করেছেন তাকে সরিয়ে নিতে বলা হয়।

এর আগে গত আগস্ট মাসে ডোনাল্ড ট্রাম্পের এরকমই একটি মূর্তি বসানো হয় ম্যানহাটানের ইউনিয়ন স্কোয়্যার পার্কে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ