বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

অনলাইনের সংখ্যাই বেশি; কাগজের পাঠক পড়ে যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pm_hasinaআওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমরা গণমাধ্যমকে গুরুত্ব দিচ্ছি। গণমাধ্যমে এখন অনলাইনের সংখ্যাই বেশি। কাগজের পাঠক পড়ে যাচ্ছে। তারপরও আমাদের যাদের অভ্যাস হয়ে গেছে, সকালে পত্রিকা হাতে না পেলে মনটাই খারাপ হয়ে। এককাপ চা, আর পত্রিকা সকালের রুটিন হয়ে গেছে। আর এখনকার ছেলে-মেয়েরা তো ল্যাপটপ খুলে বসে। সেটা আবার ভিন্ন বাস্তবতা।'

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে 'বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স'র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন প্রসঙ্গে বলেন, অনেকেই জিজ্ঞাসা করেন, এত উন্নয়ন, ম্যাজিকটা কী? আসলে কোনো ম্যাজিক নয়। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। একে পুজিঁ করে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি।

এফএফ