বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

হত্যার দায়ে সৌদি যুবরাজের শিরচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-arabia2আওয়ার ইসলাম: সৌদি নাগরিককে হত্যার দায়ে যুবরাজ তুর্কি বিন সৌদ বিন তুর্কি বিন সৌদ আল কবিরকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রিয়াদে এই শিরচ্ছেদ কার্যকর করা হয়েছে বলে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি  আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মুহাইমিদকে ব্যক্তিগত বিরোধের কারণে হত্যা করেছিলেন।

বিবৃতিতে জানানো হয়, আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মুহাইমিদ যুবরাজের সহকর্মী ছিলেন। একদিন ঝগড়া করার এক পর্যায়ে গুলি করে তাকে হত্যা করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, খুনের পর নিরাপত্তারক্ষীরা যুবরাজকে ধরে ফেলে। এরপর ধারাবাহিক তদন্তের পর যুবরাজ দোষী প্রমাণিত হন।

জেনারেল কোর্ট তাকে দোষী করে একটি রুল জারি করে, পরে সেটা আপিল বিভাগ এমনকি সুপ্রিম কোর্টেও জারি রাখা হয়। এরপর এই রুলের বিষয়ে রাজকীয় ফরমান জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের জন্য যেকোনো শাস্তি কার্যকরে সরকার অঙ্গীকারাবদ্ধ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ