বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রাশিয়া-মিশরের যৌথ মহড়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rassia-misshorআওয়ার ইসলাম: রাশিয়া ও মিশরের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট যৌথ মহড়া শুরু করেছে। মিশরের মাটিতে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং আফ্রিকা মহাদেশে রাশিয়ার পক্ষ থেকে এই প্রথম এ ধরনের সামরিক মহড়া চালানো হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মরুভূমির পরিবেশে রাশিয়া ও মিশরের বিমান সেনারা অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীকে চিহ্নিত এবং ধ্বংস করার মহড়া চালাবে। ‘ডিফেন্ডার্স অব ফ্রেন্ডশিপ ২০১৬’ নামের মহড়া শনিবার থেকে শুরু হয়েছে এবং আগামী ২৬ অক্টোবর পর্যন্ত চলবে।

মিশরের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, “মিশরের মাটিতে রাশিয়া এই প্রথম এমন ধরনের মহড়ায় অংশ নিচ্ছে। রুশ বাহিনীর সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভাঘাবগি করতে আমরা প্রস্তুত রয়েছি।” মহড়ায় অংশ নিতে রুশ সামিরক বাহিনী সেনা এবং সাঁজোয়া যানসহ ১০০ টন সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। পাঁচটি আইএল-৭৬ সামরিক বিমানে করে এসব সরঞ্জাম নেয়া হয়েছে।

গত সপ্তাহে মিশর ও রাশিয়া সামরিক মহড়া চালানোর বিষয়ে একমত হয় এবং এরপর দ্রুতই সে মহড়া শুরু হলো। অনেকে ধারণা করছেন, সিরিয়া ইস্যুতে আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার প্রেক্ষাপটে রাশিয়া ভূমধ্যসাগরীয় এলাকায় শক্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে এ মহড়া শুরু হয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ