বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলমানদের উপর হামলার চক্রান্ত ব্যার্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

us-muslimআওয়ার ইসলাম: যক্তরাষ্ট্রের মুসলিম জনপদে ভয়াবহ হামলার একটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। একটি মসজিদসহ ক্যানসাস অঙ্গরাজ্যের একটি মুসলিম জনপদে ধর্মীয় বিদ্বেষমূলকভাবে গাড়িভর্তি বিস্ফোরকসহ ‘নির্বিচারে মুসলমান হত্যা’র ষড়যন্ত্রে লিপ্ত কার্টিস এলেন (৪৯), গ্যাভিন রিট (৪৯) এবং প্যাট্রিক স্টিন (৪৭)-কে গ্রেফতারের মধ্য দিয়ে গত শুক্রবার ভয়াবহ এ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে ফেডারেল কোর্টের দেয়া মামলায় প্রকাশ পায়।

জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ওরা মুসলমানদের ‘তেলাপোকা’র মত কীট হিসেবে ঘৃণা করে এবং এই অঙ্গরাজ্যের গার্ডেন সিটিতে অবস্থিত বিরাট একটি এপার্টমেন্ট কমপ্লেক্স ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছিল। ভারপ্রাপ্ত মার্কিন এটর্নি টম বীল আদালতকে জানিয়েছে, ১২০ পরিবার বাস করছেন ওই এপার্টমেন্ট কমপ্লেক্সে। তারা সকলেই সোমালিয়ার মুসলমান এবং নিকটস্থ ‘টাইসন ফুড’ নামক পশু-খামারে মাংস প্রক্রিয়াকরণ কাজ করেন। ওই ভবনেই রয়েছে একটি মসজিদ।

গ্রেফতারকৃতরা দীর্ঘ ৮ মাস ধরে সুগভীর পরিকল্পনায় এগুচ্ছিল। এ লক্ষ্যে তৈরি করেছে গাড়ি-বোমা। এর সঙ্গে সংশ্লিষ্ট দ্রব্য ক্রয়ের সময়েই এফবিআইয়ের দৃষ্টিতে আসে বিষয়টি। সন্ত্রাস-দমনের টাস্ক ফোর্স সক্রিয় হয় এবং ছদ্মবেশী গোয়েন্দা ওদের ওপর গভীর নজর রাখে। গ্রেফতারকৃতরা মুসলমানদের ঢালাওভাবে ‘সন্ত্রাসী’ হিসেবে মনে করে এবং পর্যায়ক্রমে সকলকে হত্যার ষড়যন্ত্র চালায়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ