মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

হাফেজ্জী হুযূরের জীবনচরিত নিয়ে বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hafejjiআওয়ার ইসলাম: হজরত মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর নাম শুনেননি বাংলাদেশে এমন মুসলমান কমই পাওয়া যাবে। তালীম, তাজকিয়া, রাজনীতি তথা জিহাদসহ দ্বীনের সকল শাখায় যার অবদানের কাছে এদেশের মুসলমানরা ঋণী। সংক্ষিপ্ত পরিসরে এই মহান মনীষীর পরিচয় তুলে ধরা বিশাল সমুদ্রের পানিকে বালতিতে ধারণ করার মতই ব্যাপার। তাই আজকে আমরা এমন একটি বইয়ের তথ্য উপস্থাপন করছি যাতে তাঁর বাল্যকাল, শিক্ষা-দীক্ষা, কর্মজীবন, ইলমে দ্বীনের প্রচার-প্রসারে অবদান, আত্মশুদ্ধিমূলক কার্যক্রম, রাজনৈতিক তৎপরতার সংক্ষিপ্ত কিন্তু ধারাবাহিক বিবরণ তুলে ধরা হয়েছে।

বইটির নাম হযরত হাফেজ্জী হুযূর রাহমাতুল্লাহি আলাইহি। লিখেছেন তাঁরই দীর্ঘদিনের (প্রায় ২ যুগ) বিশ্বস্ত সহযোগী, হাফেজ্জী হুজুরের হাতে গড়া প্রতিষ্ঠান জামিয়া নূরিয়ার সাবেক মুহাদ্দিস, ময়মনসিংহ বড় মসজিদের ইমাম মাওলানা মুহাম্মাদ আব্দুল হক। বইটি ১৪০৮ হিজরী সালের দিকে প্রথম প্রকাশিত হয। বর্তমানে এটি দুর্লভ।

খেলাফত আন্দোলন সহ যে কোন দ্বীনি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট মুসলিম ভাই-বোন, সাধারণ দ্বীনদার শ্রেণী সহ সকলের জন্যই এই বইটি অনেক উপকারী। সকলকে পড়ার আহবান রইল।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ