বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

৩৫ লাখ অশ্লীল সাইট বন্ধ করেছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

images-1আওয়ার ইসলাম: সৌদি সরকার ২০১০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ইন্টারনেটে ছড়িয়ে থাকা ৩৫ লাখ অশ্লীল সাইট ও লিংক বন্ধ করেছে। সৌদিতে ইন্টারনেট সেবা নিরাপদ করতেই এ উদ্যোগ বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ইন্টারনেটকে নিরাপদ ও অশ্লীলতামুক্ত করতে তারা ২০১০ সালে অভিযান শুরু করে। সেখান থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩৫ লাখেরও বেশি পর্নো সাইট বন্ধ করতে সক্ষম হয়েছে। এসব সাইট দেশটি থেকে ভবিষ্যতে কেউ ব্যবহার করতে পারবে না বলে জানা গেছে।
এক্সপ্রেস নিউজের এক প্রতিবেদন বলা হয়, পশ্চিমা বিশ্বের লাখো অশ্লীল সাইট ছড়িয়ে আছে ইন্টারনেটে। এগুলোকে সৌদি আরব তার নাগরিকদের জন্য নিরাপদ মনে করে না। সে কারণে এসব সাইট বন্ধের উদ্যোগ নেয় দেশটি।
কর্তৃপক্ষ বলেছে, সৌদিতে ইন্টারনেট সার্চ এখন ‘সেইফ সার্চ’। যেখানে সার্চ করে আর কেউ অশ্লীল জিনিস খুঁজে পাবে না।
সূত্র: এক্সপ্রেস নিউজ