মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

বেফাকের বৈঠকে দুই সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaqআওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের আমেলার বৈঠাকে কওমি সনদের স্বীকৃতি বিষয়ে আগামী ১৭ তারিখ জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার জন্য সারা দেশ থেকে আগত জেলা প্রতিনিধি ও নির্বাহী সদস্যদেরকে গণসংযোগের আহ্বান জানানো হয়েছে। এছাড়া গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের নতুন জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে আগামী বুধবার চট্টগ্রামে কওমি কমিশনের ও বেফাকের চেয়ারম্যান আল্লামা আহমদ শফির সাথে ঢাকা থেকে একটি প্রতিনিধিদল সাক্ষাত করার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়া মালিবাগের প্রিন্সিপ্যাল ও বেফাকের সহ সভাপতি আল্লামা আশরাফ আলী।

আওয়ার ইসলামকে এসব তথ্য জানান বেফাকের যুগ্ম মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপ্যাল মাওলানা মাহফুজুল হক।

সভাপতির বক্তব্যে বেফাকের আল্লামা আশরাফ আলী বলেন, আমরা স্বীকৃতি চাই দেওবন্দের আদলে আমাদের স্বকীয়তা অক্ষুণ্ণ ও অটুট রেখে। জাতীয় ঐক্য ও কওমি মাদরাসার স্বকীয়তা বজায় রেখে স্বীকৃতির জন্য বেফাক কাজ করছে ও করবে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা নুর হোসেন কাসেমী, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মোস্তফা আজাদ, মুফতি গোলাম রহমান এবং সারাদেশ থেকে আগত বেফাকের জেলা প্রতিনিধিগণ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ