বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

দেশে ফিরেছে ৭০ হাজার হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj7আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন শেষে শনিবার পর্যন্ত ৭০হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মোট ২শ’টি ফ্ল্ইাটে তারা দেশে ফিরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ১৪৪টি এবং সৌদি এয়ারলাইন্সের ১৫৫টি। ফেরত আসা মোট ৭০হাজার ৩৪৮ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ২৪ জন হাজি রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ ম্যানেজমেন্ট পোর্টাল বুলেটিনে এ তথ্য জানা গেছে।

চলতি হজ মওসুমে সৌদি আরবে বাংলাদেশের সর্বমোট ৮১জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ১৯ জন। ৮১ জনের মধ্যে মক্কায় ৬১ জন, মদিনায় ১৩ জন, জেদ্দা ২ ও মিনায় ৫ জনের মৃত্যু হয়।

সর্বশেষ ৬ অক্টোবর গাজীপুর জেলার মো. সামসুল আলম সরকার (৬৮) পবিত্র মক্কা-আল মোকাররমায়  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বরঃ বি ই ০৩০৩৬৪৭।

গত ১৭ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। যা আগামী ১৭ অক্টোবর শেষ হবে।

উল্লেখ্য চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১লাখ ১হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ