বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৪৯ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

songsodcআওয়ার ইসলাম: চলতি বছরের এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ সরকারি খরচে এক লাখ ৭১ হাজার ৮৪৯ জন আইনগত সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ সংসদে এক সদস্যের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে সম্পূর্ণ সরকারি খরচে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত মোট সরকারি আইনি সহায়তা প্রাপকের সংখ্যা এক লাখ ৩৩ হাজার ৯৪৮ জন, কারাগারে আটককৃত ব্যক্তির আইন সহায়তা প্রাপকের সংখ্যা ৩০ হাজার ৩৬৪ জন, আইনগত সহায়তা প্রাপ্ত নিষ্পত্তিকৃত মোট দেওয়ানি মামলার সংখ্যা ১৮ হাজার ২৩টি এবং মোট ফৌজদারি মামলার সংখ্যা ৩৪ হাজার ৫০১টি, জেলা লিগ্যাল এইড অফিসার প্রদত্ত আইনগত পরামর্শ গ্রহিতার মোট সংখ্যা ১৩ হাজার ৫৩ জন, জেলা লিগ্যাল এইড অফিসার পরিচালিত মীমাংসা বা মধ্যস্থতার (এডিআর) মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধের সংখ্যা এক হাজার ১২৫টি, উপকার ভোগীর সংখ্যা দুই হাজার ৬৭ জন এবং আদায়কৃত অর্থের মোট পরিমাণ এক কোটি ৫০ লাখ ১৭ হাজার ৩শ’ টাকা, সুপ্রিম কোর্টে জেল আপিল মামলার সুবিধাভোগীর সংখ্যা এক হাজার ৪৫০ জন, হটলাইনের মাধ্যমে আইনগত তথ্য সেবা গ্রহণকারীর সংখ্যা ১৬ হাজার ৯২৭ জন।

বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে সরকার মামলার জট কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ