বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মার্কিন বিমান হামলায় ২০ ইরাকি যোদ্ধা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

markin bimanআওয়ার ইসলাম : মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে আইএস নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে সরকারপন্থি স্বেচ্ছাসেবী যোদ্ধাদের অবস্থানে বোমা বর্ষণ করলে অন্তত ২০ ব্যক্তি নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

জানা গেছে, রাজধানী বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে আল কয়রা এলাকার খারায়েব গ্রামে অবস্থিত একটি ভবনের ওপর মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা চালায়। এতে ২০ জন উপজাতি যোদ্ধা নিহত হওয়ার পাশাপাশি আরো পাঁচ ব্যক্তি আহত হয়েছে বলে আরবি ভাষার শাফাক সংবাদ সংস্থা জানিয়েছে।

বিমান হামলার সময় স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা ওই ভবনে আশ্রয় নিয়েছিল বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

এফএফ