শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

দেশে ৩৫৪৪ স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

polokআওয়ার ইসলাম : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সারাদেশে ৩ হাজার ৫৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে হাবিবর রহমানের (বগুড়া-৫) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশব্যাপী ফ্রি-ল্যান্সার তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ১৮০.৪০ কোটি টাকা ব্যয়ে লানিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে ১২০ জন নারীকে বেসিক আইটি লিটারেসির ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রফেশনাল আউটসোর্সিং বিষয়ে ২০০ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া দেশে ৩৪ হাজার জন আইটি প্রফেশনাল তৈরির লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ