শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

অপরাধীদের গ্রেপ্তার সহজ করবে স্মার্ট পরিচয়পত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina2 (1)আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়ে যেকোনো অপরাধীকে গ্রেপ্তার বা শনাক্ত করা সহজ হবে।

আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত স্মার্ট পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যেকোনো নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে স্মার্ট পরিচয়পত্র বড় ধরনের ভূমিকা রাখবে। তিনি বলেন, এই কার্ডে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কোনোভাবেই নকল করা সম্ভব নয়।

এই কার্ডের ব্যবহারের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন এই কার্ডের অপব্যবহার করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী একটা ভূমিকা নিয়েছি। কোনোমতেই বাংলাদেশে আমরা জঙ্গিবাদ সৃষ্টি হতে দেব না।’

‘যারা এ ধরনের কর্মকাণ্ড বা সমাজবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, তাদের শনাক্ত করতে এই কার্ড যথেষ্ট সহযোগিতা করবে এবং যেকোনো ধরনের অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করা বা তাদের শনাক্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে এই কার্ডের মাধ্যমে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে স্মার্ট পরিচয়পত্র বিতরণ করেন। আগামীকাল থেকে পর্যায়ক্রমে ঢাকার দুই সিটি করপোরেশন ও কুড়িগ্রামে এই কার্ড বিতরণ করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ