বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

হামলার আশঙ্কায় দিল্লিসহ ছয় রাজ্যে সর্বোচ্চ সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্ভাব্য হামলার শঙ্কায় দিল্লিসহ ছয় রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারত। ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের অভিযানের পর ভারত আশঙ্কা করছে ‘প্রতিশোধ’ নিতে হামলা করতে পারে পাকিস্তান। আর এরই পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সীমান্তবর্তী ছয়টি প্রদেশে ‘হাই অ্যালার্ট’ জারি করেছে দেশটি।

গতকাল শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দিল্লি ছাড়া সতর্ক অবস্থা জারি করা অন্য রাজ্যগুলো হচ্ছে রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র ও গুজরাট। সতর্ক অবস্থার আওতায় থাকছে শিল্প এলাকা, বিমানবন্দর, সরকারি ভবন, ঐতিহাসিক স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

সতর্কতার অধীনে থাকছে ঐতিহাসিক তাজমহল, লালদুর্গ এবং দেশটির পূজামণ্ডপগুলো।

শুক্রবার বিষয়টি নিয়ে বৈঠক করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ওই বৈঠকেই সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা হয় এবং সতর্কতা জারির বিষয়টি জানিয়ে দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা বড় ধরনের প্রতিশোধ নিতে পারে।’

ভারতের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবর মাসজুড়ে সতর্ক অবস্থা জারি থাকতে পারে। ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ প্রতিক্রিয়া হিসেবে আগামী ১০ থেকে ১৫ দিন দেখা হবে। চলতি মাসেই দীপাবলীসহ বিভিন্ন ধর্মীয় উৎসব আছে ভারতে। আর এ কারণে পুরো অক্টোবরেই এ ধরনের সতর্ককতা জারি থাকবে।

গত বৃহস্পতিবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এলাকায় পাকিস্তান ও ভারতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ভারতের দাবি ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিযান চালিয়েছে তারা। পাকিস্তান একে বলছে, এলওসির ‘সুষ্পষ্ট লঙ্ঘন’। ওই ঘটনায় পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হন। জবাবে ভারতের এক সেনাকে আটক করে পাকিস্তান।

পাকিস্তান দাবি করেছে ওই ঘটনায় ভারতের আটজন সেনা নিহত হয়েছে। তবে তা অস্বীকার করেছে ভারত।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ