বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

জঙ্গিবাদ কখনই এদেশে প্রতিষ্ঠা পাবে না : আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

igpআওয়ার ইসলাম : পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস কখনই এদেশে প্রতিষ্ঠা পাবে না।

শনিবার শরীয়তপুরে আইজিপির বাবা-মার নামে প্রতিষ্ঠিত মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, 'জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের ব্যাপক সফলতা রয়েছে। যে সকল জঙ্গি সংগঠন সৃষ্টি হয়েছিল তাদের মাথা আমরা ভেঙে দিয়েছি। জঙ্গিবাদ সংগঠিত করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদের লাশও পরিবার গ্রহণ করেনি। ভুলবসত জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছে তারা সঠিক পথে ফিরে আসলে এবং তাদের দ্বারা কোনো ফৌজদারী অপরাধ সংগঠিত না হয়ে থাকলে আইনী সহায়তা দেওয়া হবে।'
এফএফ