বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

শর্তযুক্ত স্বীকৃতি নিলে কওমি মাদরাসার স্বতন্ত্রতা ও ঐতিহ্য ধ্বংস হয়ে যেতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. আ ফ ম খালিদ হোসেন

a-f-m-khalidসাম্প্রতিক সময়ে কওমী মাদ্রাসার সনদের রাস্ট্রীয় স্বীকৃতির প্রশ্নে আলিমগণ দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন। এক গ্রুপ স্বীকৃতি নিতে অতি আগ্রহী, অপর গ্রুপের আগ্রহ তত প্রবল নয়। উভয় গ্রুপ আন্তরিকতার সাথে তাঁদের কর্মকা- পরিচালনা করছেন। আমি কারো নিয়তের উপর হামলা করতে চাই না। আমি আমার ছাত্র জীবন থেকে কওমী মাদ্রাসার সনদের রাস্ট্রীয় স্বীকৃতি আদায়ের আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আমরাই প্রথম ১৯৮৪-৮৬ সালে লিফলেট বের করে এ ব্যপারে জনমত গঠনের চেষ্ঠা করি। আমি এখনো মনে করি স্বীকৃতি প্রয়োজন। বিপুল মেধা দ্বীন-ধর্ম, দেশ-জাতি ও কওম-মিল্লাতের অগ্রগতি ও উন্নতিতে কাজে আসবে। রাষ্ট্রীয় স্বীকৃতি থাকলে বিপুল সংখ্যক মেধা রাষ্ট্রের কল্যাণ ও সমৃদ্ধিতে কাজে লাগতে পারতো। নিজ দেশে সনদের স্বীকৃতি না থাকায় বিদেশে এ সনদ নিয়ে উচ্চ শিক্ষা নেয়া যায় না। স্বীকৃতি না থাকার কারণে রাষ্ট্র তাদের সেবা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। কওমী মাদ্রাসার অবকাঠামো, শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বাবদ সরকারকে এক পয়সাও ব্যয় করতে হয় না। এসব প্রতিষ্ঠান জনগণের স্বপ্রণোদিত অর্থায়নে চলে। বিনা লগ্নিতে এতগুলো মেধাবী মানুষের সেবা লাভ করা রাষ্ট্রের সৌভাগ্য।

অতি সম্প্রতি জনকন্ঠসহ কতিপয় দৈনিকে খবর বেরিয়েছে যে, বিশ্বব্যাংক জঙ্গিবাদ দমনের লক্ষ্যে স্বীকৃতির মাধ্যমে কওমী মাদ্রাসাগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনতে চায়। অর্থের উৎসের খোঁজ খবর নিতে চায়। ইতঃপূর্বেও বিশ্বব্যাংক কওমি মাদরাসা কর্তৃপক্ষকে বাদ দিয়ে কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক সেমিনার করেছে। আমার মনে হয় সরকার শর্তহীন স্বীকৃতি প্রদানে সম্মত হবে না। আর শর্তযুক্ত স্বীকৃতি নিলে কওমি মাদরাসা তার দেওবন্দী ঐতিহ্য, স্বকীয়তা ও স্বতন্ত্রতা হারিয়ে ফেলবে। পাকিস্তান সরকার কওমী মাদরাসা সনদকে রাস্ট্রীয় স্বীকৃতি দিয়েছে কোন শর্ত ছাড়াই। বেফাকুল মাদারিস ও কতিপয় বড় বড় মাদরাসা থেকে দাওরায়ে হাদিস পাস করলে আরবী ও ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স -এর সমমর্যাদা পায়। আমার জানা মতে ভারতের বিভিন্ন পাবলিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতিপয় মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে বিএ (পাস)-এর মান দিয়েছে আরবী ও ইসলামিক স্টাডিজ বিষয়ে। কয়েক বছর আগে আমি দিল্লীর তুঘলকাবাদস্থ হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের সাথে সাক্ষাৎ করি। তিনি আমাকে একটি তালিকা দেখালেন যেখানে ভারতের ৩০টি প্রতিষ্ঠান থেকে যারা দাওরায়ে হাদিস পাস করবে তà¦