বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

পাকিস্তান-রাশিয়ার সম্পর্ক উন্নয়নে ভারতের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-rasআওয়ার ইসলাম : ভারত-পাকিস্তান চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাথে যৌথ সামরিক মহড়া না করার ভারতীয় আহ্বানকে পাত্তা দেয়নি রাশিয়া। দুই সপ্তাহের যৌথ সামরিক মহড়ার জন্য পাকিস্তানে অবস্থান করছে রাশিয়ার সেনাবাহিনী। ভারত এটা কিছুতেই মেনে নিতে পারছে না। ইসলামাবাদের সঙ্গে মস্কোর সম্পর্কের উন্নতি ভাবিয়ে তুলেছে ভারতকে। রাশিয়ার ভাদিভস্তকে আট বছর ধরে নিয়মিত যৌথ মহড়া দিয়ে আসছে রাশিয়া ও ভারতের সেনাবাহিনী।

আগামী কয়েক সপ্তহের মধ্যে ভারত সফরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু ইসলামাবাদের মাটিতে রুশ সেনাদের উপস্থিতির কারণে ভারত-রাশিয়া বিশেষ সম্পর্ক খুব সাধারণ ও গতানুগতিক একটি সম্পর্কে পরিণত হয়েছে।

ভারত এর মধ্যে রাশিয়াকে জানিয়ে দিয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্কের স্থিতাবস্থা ধরে রাখাটা এখন একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ভারত অথবা পাকিস্তানের মধ্য থেকে যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়েছে তাদের।

এফএফ