রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কাশ্মিরে হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় উরির হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nawaz-sআওয়ার ইসলাম : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দাবি করেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় উরির সেনাঘাঁটিতে হামলা হয়ে থাকতে পারে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়া শেষে নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন নওয়াজ। তিনি বলেন, কাশ্মিরে হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় উরির সেনাঘাঁটিতে হামলা হয়ে থাকতে পারে। গত দু’মাসে কাশ্মিরবাসীর অনেকেরই প্রিয়জন নিহত এবং অন্ধ হয়েছে। এতে সেখানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাশ্মিরে নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে ‘নির্যাতন’ চালানোর অভিযোগ তোলেন নওয়াজ শরীফ। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলার বদলে ভারতের উচিত কাশ্মিরের হত্যাকাণ্ডে নিজের ভূমিকা খতিয়ে দেখা। পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এ পর্যন্ত ১০৮ জন নিহত, দেড়শ’ অন্ধ এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে।

উরি হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘স্বাক্ষ্যপ্রমাণবিহীন’ অভিযোগ বলে দাবি করেন তিনি।

নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত কাশ্মির সীমান্তের কাছে ভারতের উরি শহরটি  অবস্থিত। চলতি মাসের ১৮ তারিখে উরির সেনাঘাঁটিতে চালানো জঙ্গি হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়েছে। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের সামরিক ও বেসামরিক নেতৃবৃন্দ এ জন্য পাকিস্তানভিত্তিক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জেইশ-ই-মোহাম্মদকে দায়ী করে। ভারতীয় সংবাদ মাধ্যমে এ হামলার প্রতিশোধ নেয়ার জন্য পাকিস্তানে পাল্টা সামরিক হামলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র : টাইমস অব ইনডিয়া, পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ