বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ভারতে পাল্টা বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-pak-jet-copyআওয়ার ইসলাম : পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) উত্তর পাকিস্তানের আকাশে বেসামরিক বিমান ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের হামলার জবাব দেওয়ার জন্য সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজাদ কাশ্মীরে বুধবার বিমান চালনোর অনুমতি দেয়নি পাকিস্তানের নাগরিক উড্ডয়ন দফতর। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র এক বিবৃতি জারি করে বুধবার জানিয়েছেন, ‘নাগরিক উড্ডয়ন বিভাগ বুধবার উত্তর পাকিস্তানের আকাশে বিমান ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অসুবিধার জন্য দুঃখিত।’‍

ফলে গিলগিট-বালটিস্তান প্রদেশের একাধিক বিমানবন্দর কা‌র্যন্ত বন্ধ হয়ে পড়ে ছিল সারা দিন। কোনো বিমান ওঠা নামা করেনি চিত্রাল, গিলগিট ও স্কারদু শহরে। জানা গেছে, ভারতের হামলার জবাব দেওয়ার জন্য পাকিস্তানি জঙ্গিবিমান ওড়ানো ও অবতরণ অভ্যাস করছে সেদেশের সেনারা। তাই বন্ধ করে দেওয়া হয়েছে নাগরিক বিমান।

এফএফ