মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

সৃজনঘরের সাহিত্য আসর অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

srijongharএহসান বিন মুজাহির: শীলিত সৃজনের ছায়ানীড়, "সৃজনঘর সাহিত্য ফোরামের’ ৫ম সাহিত্য আসর মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)  বিকাল ৩টায় ফোরামের অস্থায়ী কার্যালয়, শহরের শমসেরনগর রোডস্থ শাহজালাল ট্রাভেলস আ্যান্ড ট্যুরে অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি আহমদ কবীর খলীলের সভাপতিত্বে ও সম্পাদক সাইফ রাহমানের সঞ্চালনায় সাহিত্য আসর ও ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠানে অংশ নেন-ফোরামের উপদেষ্টা মাওলানা মুর্শেদ আলম, সৃজনঘর সাহিত্য ফোরামের নির্বাহী সভাপতি, সাংবাদিক এহসান বিন মুজাহির, যুগ্ন সম্পাদক আজাদ আবুল কালাম, অনলাইন সম্পাদক তাহমীম আহমদ, সাহিত্যকর্মী  দানিয়াল মাহমুদ সাব্বির, আইটি বিশেষজ্ঞ চৌধুরী মাশকুর সালাম, ফোরাম সদস্য এম সাইফুল্লাহ প্রমুখ। সাহিত্য আসরে গল্প পাঠে অংশ নেন-ফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক হামমাদ রাগিব, ছড়া পাঠে অংশ নেন সাহিত্যকর্মী মামুন আবদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সৃজনঘর সাহিত্য ফোরামের সদস্য আরিফ চৌধুরী, শাহ মিসবাহ, হাসান মাহমুদ, মুস্তাকিম আল মুন্তাজ তালুকদার, মোহাম্মাদ আলী সাঈদ প্রমুখ।

৩ ঘন্টাব্যাপী সাহিত্য আসর ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, পারস্পরিক পরিচিতি, স্বরচিত লেখা পাঠ, লেখার উপর আলোচনা-সমালোচনাসহ বিবিধ অ্যাজেন্ডা ছিলো।

আলোচকগণ বলেন-কারো কারো মতে সাহিত্য স্রেফ সাহিত্য সৃষ্টির জন্যেই। যেমন, শিল্প শিল্পের জন্যে। কিন্তু ইসলামি আদর্শে উজ্জীবিতদের জন্যে সাহিত্য হচ্ছে দীনি দাওয়াহর একটি সেরা মাধ্যম। লেখালেখিতে সহজ সাবলীল ভাষা ব্যবহার এবং কঠিন ভাষা বর্জনের প্রতি আহবান করা হয়। মুল অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের কমলগঞ্জের রুপশপুর গ্রামের মাওলানা সাইদুর রহমান, মাওলানা সুফিয়ানসহ ৮জনের আত্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং একটি শোক প্রস্তাব গৃহিত হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ