বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বরিশালে লঞ্চডুবি; ১৩ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lanchআওয়ার ইসলাম: বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে ‘এমএল ঐশী’ নামের যাত্রীবাহী একটি লঞ্চডুবির ঘটনায় ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অর্ধশত।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বানারীপাড়া উপজেলার দাসের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লঞ্চের বেঁচে যাওয়া যাত্রী আলেয়া বেগম জানান, ডুবে যাওয়া লঞ্চটিতে ৬০ থেকে ৮০ জনের মতো যাত্রী ছিল। ডোবার পর লঞ্চটির অনেক যাত্রী সাঁতরে তীরে ওঠে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান জানান, লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে। এ ছাড়া বরিশাল ও বানারীপাড়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পুরোদমে উদ্ধার তৎপরতা শুরু হবে।

এইচএ