রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এক ম্যাচে ৪৩ গোল, গোলরক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির এক অখ্যাত দলের গোলরক্ষক এক ম্যাচেই ৪৩ বার নিজের জালে বল ঢুকতে দেখেন। ম্যাচের অনেকটা সময়ই তাকে ব্যয় করতে হয় জাল থেকে বল তুলে আনতে। সেই লজ্জাজনক ম্যাচের পর নিজের প্রথম অনুশীলনেই আটক হলেন আলোচিত গোলরক্ষক।

জার্মানির গণমাধ্যমগুলো জানায়, চলতি মাসের শুরুর দিকে পিএসভি ওবারহোসেনের কাছে ৪৩-০ গোলে বিধ্বস্ত হয় ভোন্ডারর্ট একাদশ। সেই ম্যাচে ভোন্ডারর্টের গোলরক্ষক ছিলেন মার্কো কিওতেক।

ওই ম্যাচের পর মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলন করেন কিওতেক। অনুশীলন থেকে ফেরার পথেই দু’জন সিভিল পুলিশ তাকে আটক করে।

কিওতেককে আটক করার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে কিছু বিষয় পরিষ্কার করার জন্য পুলিশ স্টেশনে যেতে হবে।’ যদিও ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়।



এদিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরপরই কিওতেককে ছেড়ে দেয় পুলিশ। ৪৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরের ম্যাচে গত শনিবার তাকে একাদশেই রাখেননি ভোন্ডারর্ট কোচ। শনিবারের ম্যাচে ৮-০ গোলে হেরে যায় দলটি।

এক ম্যাচে ৪৩ গোল হজম করার পর কিওতেক জার্মানির তারকায় পরিণত হয়েছিলেন। যদিও এ গোলরক্ষক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব লজ্জাজনক ম্যাচটি ভুলতে চান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ