বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রাজনীতিতে আসছেন আফ্রিদি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

afridiশামিম হোসেন

বিশ্বের অনেক ক্রিকেটার আছেন যারা ব্যাট-বল তুলে রাখার পর রাজনীতিতেও সফল হয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। স্বদেশি এই কিংবদন্তির পথে হাঁটার ইচ্ছা পোষণ করেছেন দেশটির অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

গত রোববার বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘আমি রাজনীতিতে প্রবেশ করতে চাই। কিন্তু আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও সিনিয়ররা এর বিপক্ষে আমাকে উপদেশ দিয়েছেন।’

তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘রাজনীতিবিদ কে? আমার চোখে রাজনীতিবিদ হচ্ছেন জনগণের সেবক। এবং তাদের উচিত জনগণের সেবা করা। রাজনীতির সঙ্গে না জড়িয়েও আমার কল্যাণ সংস্থার মাধ্যমে আমি মানুষের সেবা করতে পারব।’

এদিকে, একদিনের ক্রিকেটে ফেরার কোনো ইচ্ছা না থাকলেও টি-টোয়েন্টি চালিয়ে যেতে চান আফ্রিদি। আর নিজের অবসরের ব্যাপারে তিনি বলেছেন, ‘আমি টি-টোয়েন্টি খেলা চালিয়ে যেতে চাই। একইসঙ্গে জাতীয়, ঘরোয়া বা লিগ পর্যায়ে ওডিআই ক্রিকেটও চালিয়ে যেতে চাই। আমার মনে হয়, খেলার জন্য আমি এখনো ফিট।’

সূত্র: ডন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ