বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

বৃষ্টি হতে পারে ঈদের দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল মঙ্গলবার ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বিকেলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুবায়েত কবির জানিয়েছেন, আগামীকাল দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তিনি জানান, আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
এদিকে আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। বাসস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ