মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

আলেপ্পো কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gariআওয়ার ইসলাম: সিরিয়ার আলেপ্পো শহরের নাম এখন অনেকেই জানেন, গত পাঁচ বছর ধরে সিরিয়ার এই শহরকে ঘিরেই সবচেয়ে তীব্র লড়াই চলছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট প্রার্থী টেলিভিশন অনুষ্ঠানে আলেপ্পো নিয়ে এক প্রশ্নের মুখোমুখি হওয়ার পর পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন "আলেপ্পো কী?"

এ নিয়ে এখন রীতিমত ব্যঙ্গ-বিদ্রুপের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।

যুক্তরাষ্ট্রে লিবার্টারিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসন এমএসএনবিসি'র এক অনুষ্ঠানে আলেপ্পো নিয়ে প্রশ্ন মুখোমুখি হওয়ার পর তা বুঝতেই পারেন নি।

অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়, "আপনি যদি প্রেসিডেন্ট হন, তখন আলেপ্পোর ব্যাপারে কি করবেন?"

বুঝতে না পেরে গ্যারি জনসন পাল্টা জানতে চান, আলেপ্পো কি?

তখন প্রশ্নকর্তা জানতে চান, আপনি কি মশকরা করছেন? গ্যারি জনসন জবাব দেন 'না, আমি মশকরা করছি না।"

একজন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী আলেপ্পোর নাম শোনেনি, তা রীতিমত বিস্ময়ের সৃষ্টি করেছে অনুষ্ঠানের দর্শকদের মাঝে। গ্যারি জনসনকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপের ঝড় বয়ে যাচ্ছে।

মিঃ জনসন অবশ্য পরে বলেছেন, তিনি ভেবেছিলেন আলেপ্পো হয়তো কোন নামের সংক্ষিপ্ত রূপ (শব্দসংক্ষেপ)।

যুক্তরাষ্ট্রে এর আগের অনেকগুলো প্রেসিডেন্ট নির্বাচনেই লিবার্টারিয়ান পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে তাদের জনসমর্থন খুবই কম। সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী পেয়েছিলেন মাত্র ০.৪ শতাংশ ভোট।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ