মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

সুইজারল্যান্ডে আশ্রয়প্রার্থীদের ৪০% নিখোঁজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam shorin copyগত তিন মাসে সুইজারল্যান্ডে আশ্রয়ের আবেদনকারীদের অন্তত ৪০ শতাংশ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেছে। সুইস অভ্যর্থনা কেন্দ্রে যোগাযোগ করার পর এ সব আবেদনকারী নিখোঁজ হয়ে যায় এবং তারা কোথায় গেছে কর্তৃপক্ষ তা জানে না।

গত তিন মাসে এ জাতীয় ঘটনা বারবার ঘটেছে। আবেদন করার পর শরণার্থীদের অভ্যর্থনা কেন্দ্র নির্ধারণ করে দেয়ার পর সেখান থেকে ২০ থেকে ২০ শতাংশ শরণার্থী পুরোপুরি উধাও হয়ে গেছে। কোনো কোনো কেন্দ্র থেকে ৯০ শতাংশ শরণার্থী উধাও হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

কোন অভ্যর্থনা কেন্দ্র থেকে কতো সংখ্যক শরণার্থী উধাও হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান দেয় নি সুইস অভিবাসন কর্তৃপক্ষ। সুইস আইন অনুযায়ী আশ্রয় গ্রহণের আবেদন করলেই কেবল শরণার্থীদের দেশটির ঢুকতে দেয়া হয়। সুইজারল্যান্ডে থাকার ইচ্ছা নেই এমন শরণার্থীদের দেশটিতে ঢুকতে দেয়া হয় না। আশ্রয়ের আবেদন প্রক্রিয়া চলাকালে শরণার্থীদের এসইএম অভ্যর্থনা কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়।

উধাও হয়ে যাওয়া শরণার্থীদের কপালে শেষ পর্যন্ত কি ঘটেছে তা এখনও জানা যাচ্ছে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ