বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

নদীতে গোসলে নেমে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arafatআওয়ার ইসলাম: ঢাকার দোহার উপজেলার পদ্মার শাখা নদীতে গোসল করতে গিয়ে আরাফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে এবং বর্ষা (৯) নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে। দুজনই উপজেলার তানশীরুল ইসলাম ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, উপজেলার চর লটাখোলা গ্রামের আব্দুস সোবানের দুই মেয়ে বর্ষা আক্তার ও শ্রাবণী এবং আব্দুস সালামের দুই ছেলে আরাফাত ও জিহাদকে সাঁতার শেখানোর জন্য তার দাদি মালেকা খাতুন বাড়ির পাশে থাকা নদীতে গোসল করার জন্য যান। কিন্তু তীব্র স্রোতে চারজনই নদীতে তলিয়ে যায়। এ সময় রাহেলা খাতুন বাড়ির লোকজনকে খবর দিলে তারা নদীতে নেমে জিহাদ ও শ্রাবণীকে উদ্ধার করে। কিন্তু বর্ষা ও আরাফাত উদ্ধারের জন্য স্থানীয় লোকজন ও জেলে নৌকা দিয়ে তিন ঘন্টা চেষ্টা করেও ব্যর্থ হয়।

ঘটনার পরপরই ডুবুরি দলকে খবর দেয়া হলে বিকাল ৫টায় ঘটনাস্থলে এসে অভিযান শুরু করে। তারা আরাফাতের লাশ উদ্ধার করে। তবে এখনো বর্ষার খোঁজ পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা কেএম আলআমিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম লিটু। ঘটনাস্থলে উপস্থিত লোকজন অভিযোগ করেন, শুস্ক মৌসুমে এই নদীতে থেকে ড্রেজার দিয়ে বালু তোলার ফলে নদীর গভীরতা অস্বাভাবিকভাবে বেড়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। ডুবুরিদলের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, নদীর গভীরতা বেশি হওয়া ব্যহত হচ্ছে উদ্ধারকাজ।

এআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ