বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

গ্রেফতার হতে পারেন এসপি বাবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam babul copyআওয়ার ইসলাম : চট্টগ্রামে আলোচিত মিতু হত্যার মামলায় যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন তার স্বামী এসপি বাবুল আক্তার। স্ত্রীর হত্যাকান্ডের পর থেকেই তিনি নীরব আছেন। মাঝখানে একবার স্ত্রীকে নিয়ে দীর্ঘ একটি ফেসবুক পোস্ট ছাড়া তার তেমন কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না।

এর আগে গতকাল চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন বাবুল আক্তার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার সন্ধ্যায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে নগরীর জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে।

মেয়ের হত্যাকাণ্ডের সাথে জামাই সম্পৃক্ত থাকতে পারেন এমন সম্ভাবনা বরাবরই দৃঢ়ভাবে নাকচ করে আসছেন নিহতের বাবা বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ