বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bank-indiaআওয়ার ইসলাম: ইসলামিক ব্যাংকিংয়ের সুফল সারাবিশ্বেই কমবেশি ছড়িয়েছে। এবার হিন্দুপ্রধান দেশ ভারতও আসছে সে আওতায়।

দেশটির মুসলিম জনগোষ্ঠীকে ব্যাংকিং খাতের আওতায় আনতে ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)’। খবর রয়টার্সের।

গত সপ্তাহে সরকারের কাছে দেয়া বার্ষিক প্রতিবেদনে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আরবিআইয়ের বিদায়ী গভর্নর রঘুরাম রাজনের কাছ থেকে দায়িত্ব নিয়েছেন উরজিত পাটেল।

ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠার এ উদ্যোগ ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের আগের অবস্থান পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে ব্যাংকটি বলে এসেছে, ভারতে ইসলামিক ব্যাংকিং করতে হবে বিনিয়োগ তহবিল কিংবা সমবায় সমিতির মতো নন-ব্যাংক চ্যানেলে।

বিশ্বের সর্ববৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস ভারতে। প্রধানত সনাতন ধর্মাবলম্বী দেশটির ১৮ কোটি জনসংখ্যা মুসলিম।

আরো পড়ুন: ইসলামি ব্যাংকিংয়ের আদ্যোপান্ত

বাংলাদেশে ইসলামি ব্যাংক!

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ