সিলেট থেকে জাহেদ আহমদ জেহিন সিলেট নগরী র কাজল শাহ এলাকার মধু শহীদ জামে মসজিদ এর পাশেই ইসকন মন্দির। রাস্তার একপাশে মসজিদ অন্যপাশে মন্দির। মন্দিরে অনেক সময় বাদ্য যন্ত্র বাজানো হয়, এতে মসজিদের মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটে, এ নিয়ে মন্দির কর্তৃপক্ষকে কয়েকবার বলা হয়েছে। তারপরও অনেক সময় তারা নামাজের সময় বাদ্যযন্ত্র বাজায়। এতে নামাজ পড়তে সমস্যা হয় মুসল্লিদে।
.
গতকাল এমন সমস্যা তৈরি হলে ক্ষিপ্ত হন মুসল্লিরা। মধু শহীদ এলাকার এক প্রত্যাক্ষদর্শী জানান, গতকাল জুমার নামাজের সময় মন্দিরে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল, যা মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটাচ্ছিল। মন্দিরের লোকজনকে মুসল্লিরা কিছুক্ষণের জন্য গান বাজনা বন্ধ করতে বললে তারা সেই অনুরোধ রাখেনি। তাই নামাজের পর মুসল্লিরা বিষয়টি নিয়ে কথা বলতে মন্দিরে গেলে তারা চটে যান। এক পর্যায়ে মন্দিরের ভেতর থেকে মুসল্লিদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে মুসল্লিরাও ইট পাটকেল মারলে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। ইসকন ভক্তরা অস্ত্র (দা বটি) নিয়েও মুসল্লিদের উপর হামলা চালায়। এসময় পুলিশ এসে মুসল্লিদের উপর গুলি ছুড়তে থাকে। টিয়ার গ্যাসও নিক্ষেপ করে। এতে সাবেক কাউন্সিলর জেবুন্নাহার শিরিনসহ প্রায় ১২ জন মুসল্লি আহত হন। গুলিবিদ্ধ হন প্রায় ৭ জন। পথচারীসহ অনেকে ইট পাটকেল এর আঘাতে আহত হন। তবে পুলিশ এর জোরালো ভুমিকায় ঘটনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পুলিশ মুসল্লিদের ধাওয়া করে প্রায় ১৫ জনকে আটক করে। ঘটনার পর থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এতে সাবেক কাউন্সিলর জেবুন্নাহার শিরিনসহ প্রায় ১২জন মুসল্লি আহত হন। গুলিবিদ্ধ হন প্রায় ৭ জন। পথচারীসহ অনেকে ইট পাটকেল এর আঘাতে আহত হন।
এ ঘটনাটি নিয়ে বিভিন্ন মিডিয়া নানাভাবে প্রচার করছে। এতে দোষী সাব্যস্ত করা হচ্ছে মুসলিমকে। প্রায় অধিকাংশ মিডিয়ায় একপেশে সংবাদ পরিবেশন করছেন। অথচ ঘটনা বিপরীত। এ বিষয়ে আখালিয়া এলাকার বাসিন্দা আখতার আহমদ আওয়ার ইসলামকে জানান, ঘটনার পর থেকে মিডিয়ার মুসলিমদের বিপক্ষে লেখছে। অথচ নামাজের সময় গান না বাজালে হামলার সূত্রপাতই হতো না।
তিনি বলেন, সিলেটের কিছু অনলাইন ও কয়েকটি জাতীয় পত্রিকা মুসল্লিদের উপর দায় চাপিয়ে খবর করেছে। তারা কৌশলে মন্দির থেকে অস্ত্র নিয়ে হামলার বিষয়টি এড়িয়ে মুসল্লিদে