বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

১০ মিনিটে রাজশাহী শহর তলিয়ে যাওয়ার সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

239683_1 copy

আওয়ার ইসলাম : রাজশাহী শহর রক্ষায় নির্মিত বাঁধের ভাঙন ঠেকানো যাচ্ছে না। ফারাক্কার তেড়ে আসা পানিতে ভেসে যাচ্ছে জিও ব্যাগ। বাঁধ রক্ষায় দিনরাত পাথর ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এ বাঁধ ঠেকানো না গেলে মাত্র ১০ মিনিটেই তলিয়ে রাজশাহী শহর।

ফারাক্কা থেকে তেড়ে আসা পানি বাঁধে আঘাত হেনেছে চারদিন আগেই। রাতদিন বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু প্রবল স্রোতের তোড়ে বালুর বস্তা ভেসে চলে যাচ্ছে। এ অবস্থায় অনেকটা দিশেহারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা । পরিস্থিতি সামাল দিতে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বড় বড় পাথর ফেলা শুরু হয়েছে।

কিন্তু তীব্র স্রোতের কারণে বাঁধে প্রতিরক্ষার কাজ মারাত্মক বাধাগ্রস্ত হচ্ছে। প্রায় এক হাজার বালুর বস্তা ফেলা হয়েছে। কিন্তু বস্তাগুলো ঠিকঠাক মতো থাকছে না। প্রবল স্রোতের তোড়ে এগুলো টিকিয়ে রাখা যাচ্ছে না।

এফএফ